উত্তরদিনাজপুর

জলে ডুবে মৃত্যু হল ২ বছরের শিশুর

জলে ডুবে মৃত্যু হল ২ বছরের শিশুর। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের বিকোর গ্রামে। মৃত শিশুর নাম রিজু সরকার (২)। জানাজায় পেশায় স্বর্নকার ব্যবসায়ী দ্বিজেন সরকার নিজের কাজে বাড়ি থেকে বেড়িয়ে যান। শিশু রিজু বাড়িতে ছিল মায়ের সাথে। খেলার ছলে সবার চোখের আড়ালে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে কখন বাড়ির পাশের পুকুড়ে পড়ে যায়। পরে বিষয়টি জানাজানি হতেই তরিঘড়ি শিশুটিকে উদ্ধার করে করনদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/SnCd09SiOvA